৩১শে ডিসেম্বর থেকে এই স্মার্টফোন গুলিতে বন্ধ হচ্ছে WhatsApp! তালিকায় আপনার ফোন নেই তো?
বং লাভ টেক : প্রতিবছরই নির্দিষ্ট কিছু ফোনে কাজ করা বন্ধ করে দেয় হোয়াটসঅ্যাপ। এই বছরও WhatsApp সেই ঘোষণা করেছে। ২০২২ সাল শেষ হওয়ার আগেই চিরতরে কিছু ফোনে কাজ করা বন্ধ করে দেবে জনপ্রিয় এই সোশ্যাল নেটওয়ার্ক অ্যাপ।
তবে আপনাদের জানিয়ে রাখি, যে সকল ফোনে WhatsApp বন্ধ হতে চলেছে সেগুলি অত্যন্ত পুরনো অপারেটিং সিস্টেমের ফোন। যে সকল ফোন গুলিতে হোয়াটসঅ্যাপ বন্ধ করা হবে সেই তালিকায় কিছু আইফোন মডেলও রয়েছে! বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছর ৩১শে ডিসেম্বর থেকে চিরকালের জন্য WhatsApp বন্ধ হয়ে যেতে চলেছে বেশ কিছু ফোনে।
অ্যাপেল, স্যামসাং সহ মোট ৪৯ টি স্মার্টফোন রয়েছে এই তালিকায়। অর্থাৎ আগামী বছরের প্রথম দিন থেকে এই সকল ফোনগুলিতে হোয়াটসঅ্যাপ কাজ করবে না। তবে স্বস্তির কথা, যে ফোনগুলিতে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে সেগুলি অত্যন্ত পুরনো মডেলের ফোন এবং বর্তমানে খুব কম সংখ্যক মানুষ সেইসব ফোন ব্যবহার করেন। আসুন দেখে নেওয়া যাক হোয়াটসঅ্যাপ আগামী বছর থেকে কোন কোন ফোন গুলিতে আর কাজ করবে না।
এই ফোনগুলিতে বন্ধ হয়ে যাচ্ছে WhatsApp:
- Apple iPhone 5
- Apple iPhone 5c
- Archos 53 Platinum
- Grand S Flex ZTE
- Grand X Quad V987 ZTE
- HTC Desire 500
- Huawei Ascend D
- Huawei Ascend D1
- Huawei Ascend D2
- Huawei Ascend G740
- Huawei Ascend Mate
- Huawei Ascend P1
- Quad XL
- Lenovo A820
- LG Enact
- LG Lucid 2
- LG Optimus 4X HD
- LG Optimus F3
- LG Optimus F3Q
- LG Optimus F5
- LG Optimus F6
- LG Optimus F7
- LG Optimus L2 11
- LG Optimus L3 II
- LG Optimus L3 II Dual
- LG Optimus L4 II
- LG Optimus L4 II Dual
- LG Optimus L5
- LG Optimus L5 Dual
- LG Optimus L5 II
- LG Optimus L7
- LG Optimus L7 II
- LG Optimus L7 II Dual
- LG Optimus Nitro HD
- Memo ZTE V956
- Samsung Galaxy Ace 2
- Samsung Galaxy Core
- Samsung Galaxy S2
- Samsung Galaxy S3 mini
- Samsung Galaxy Trend II
- Samsung Galaxy Trend Lite
- Samsung Galaxy Xcover 2
- Sony Xperia Arc 5
- Sony Xperia miro
- Sony Xperia Neo L
- Wiko Cink Five
- Wiko Darknight ZT
